রেঞ্জ-বাউন্ড মার্কেটে ট্রেড করার ইউনিক কৌশল
এই আর্টিকেলে ব্যাখ্যা করা হয়েছে যে একটি নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ বাজারে কীভাবে সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল এবং স্টোকাস্টিক এক্সট্রিম-এর মাধ্যমে সাধারণত মূল্যের গতিবিধি বোঝা যায়।
টাইমফ্রেম: সব
বাজারের অবস্থা: রেঞ্জ-বাউন্ড
যেকোনো কারেন্সি পেয়ারের ক্ষেত্রেই রেঞ্জ-বাউন্ড বা সাইডওয়েজ-এর পরিস্থিতি তৈরি হতে পারে; তবে AUDNZD, GBPCAD এবং EURGBP-এর মতো ক্রস পেয়ার-এর ক্ষেত্রে এটি বিশেষভাবে বেশি দেখা যায়। এই সময়গুলোতে মূল্যের কোনো সুনির্দিষ্ট প্রবণতা ট্রেন্ড থাকে না এবং তা দু'টি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করতে থাকে।
একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করা বাজারে, ট্রেডাররা সাধারণত একটি সাপোর্ট লেভেল (যেখানে মূল্যের পতন সাধারণত থেমে যায়) এবং একটি রেজিস্ট্যান্স লেভেল (মূল্যের বৃদ্ধি সাধারণত থেমে যায়) চিহ্নিত করেন এবং এই দুটির মধ্যবর্তী দূরত্ব পরিমাপ করেন।
প্রয়োজনীয় ইন্ডিকেটর:
- কোনো নির্দিষ্ট ইন্ডিকেটরের প্রয়োজন নেই। তবে, একটি রেঞ্জ-বাউন্ড মার্কেট শনাক্ত করতে বলিঞ্জার ব্যান্ড সাধারণত ব্যবহৃত হয়, এবং সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেলের পাশাপাশি সহায়ক ইন্ডিকেটর হিসেবে কখনও কখনও স্টোকাস্টিক (21, 1, 3) ব্যবহার করা হয়।
macdmaandto_article_body6
1. মূল্য রেজিস্ট্যান্স লাইনের কাছাকাছি ওঠানামা করছে।
2. স্টোকাস্টিক 70 এর উপরে
এই কম্বিনেশন ইঙ্গিত দিতে পারে যে, মূল্য পরিসীমার ঊর্ধ্বসীমার দিকে এগিয়ে যাচ্ছে।

সম্ভাব্য লং পজিশন এন্ট্রি
1. মূল্য সাপোর্ট লাইনের কাছাকাছি ওঠানামা করছে।
2. স্টোকাস্টিক 30 এর নিচে
এই কম্বিনেশন ইঙ্গিত দিতে পারে যে মূল্য পরিসরের নিচের সীমার দিকে এগিয়ে যাচ্ছে।

আপনার ডেস্কটপ প্ল্যাটফর্মে ইন্ডিকেটর সেটিংস ডাউনলোড করুন
আপনি যদি এই কৌশল থেকে ইন্ডিকেটরগুলি প্রয়োগ করার জন্য একটি দ্রুত পদ্ধতি খুঁজে থাকেন, নীচের বোতামে ক্লিক করুন।